ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রয়োজন নেই: বেজা
ডুয়া ডেস্ক : দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল তৈরির এই মুহূর্তে প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, আগামী ১০ বছরে ১০টি তৈরি করা গেলে তা বাংলাদেশের জন্য যথেষ্ট হবে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিডার মাল্টি পারপাস হলে বেজার অগ্রগতি ও পরিকল্পনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা অনুযায়ী ১০০ অর্থনৈতিক অঞ্চল নয়, বরং ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ করার পরিকল্পনার রয়েছে। তবে শুরুতে ৫টিতে বেশি গুরুত্ব দেয়া হবে। আগামী ১-২ বছরে এর বাইরে কাজ করবে না বেজা।
আগামী দুই বছরে অর্থাৎ ২০২৬ শেষে ১৩৩ অতিরিক্ত বিনিয়োগকারী, ৫ দশমিক ৫ বিলিয়ন বিনিয়োগ ও ২ লাখ ৩৮ হাজার নতুন কর্মসংস্থান তৈরির আশা প্রকাশ করে বেজা জানায়, ১৯টি ইকোনমিক জোনে কাজ চলছে, ১২২ টি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে, ৭ হাজার ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, ৪৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। বিনিয়োগকারী আছেন ২১২ জন।
আগামীতে ৫টি ইকোনমিক জোনকে গুরুত্ব দেয়া হবে জানিয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, অধিগ্রহণ করা অব্যবহৃত জমিতে সোলার পার্ক করা হবে। বেজার লক্ষ্য শিল্পায়ন, তবে যেন শুধু ঢাকা-চট্টগ্রামমুখী না হয়, পরিকল্পনামাফিক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে। অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকদের আবাসন এখনো গড়ে ওঠেনি জানিয়ে চৌধুরী আশিক মাহমুদ বলেন, বিদেশি বিনিয়োগকারীরা অভিযোগ করেন অবকাঠামোসহ প্রণোদনা পান না। ওনারা এসে যেন ফ্যাক্টরি সেটাপ করতে পারেন সেটা দেখবে বেজা।
তিনি বলেন, একাধিক অফিসে যেন বিনিয়োগকারীদের যেতে না হয়, সেজন্য ডিজিটালাইজেশন করা হচ্ছে বেজার কার্যক্রম। এছাড়া আশুলিয়ায় বন্ধ হওয়া কারখানাগুলোর শ্রমিকদের পুনর্বাসন করতে মীরসরাইয়ে নেয়া যায় কী না সেটা নিয়ে ভাবা হচ্ছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা