ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কৃষিজমিতে বিধ্বস্ত যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর অন্তর্ভুক্ত ছিল যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। এটি মূলত প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হয়।
জানা গেছে, বিমানটি এয়ার স্টেশনের নিকটবর্তী একটি ফাঁকা ও বিস্তীর্ণ কৃষিজমিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বিমানের ককপিট থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পাশাপাশি এলাকাটি জনশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নৌবাহিনী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত যুদ্ধবিমানটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে আগুনে জ্বলতে থাকা বিমানের ওপর ঘন কালো ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত