ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাঁদাবাজদের যিনি প্রটেকশন দেওয়ার চেষ্টা করবে তিনিও চাঁদাবাজ: সারজিস
আমরা এখানে চাঁদাবাজি দেখতে চাই না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আমাদের কাছে চাঁদাবাজের একমাত্র পরিচয় তিনি চাঁদাবাজ। কোনো ধরনের দলীয়-ব্যক্তিগত কিংবা অন্য কোনো প্রভাবে চাঁদাবাজদের প্রটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগীদার হিসেবে বিবেচিত হবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এসব কথা বলেন তিনি।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামী দিনের বাংলাদেশে আমরা চাই, প্রশাসন, পুলিশ ও অন্যান্য বাহিনী জনগণের স্বার্থে কাজ করুক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের হয়ে নয়। একইভাবে, মিডিয়াও যেন কারো এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার না হয়। কিছু মিডিয়া যেভাবে অন্ধ দালালি করেছে, তা আর দেখতে চাই না। আমরা নজর রাখছি, কারা কার হয়ে কাজ করছে।
সারজিস আলম বলেন, এ ঘটনায় আসামি গ্রেপ্তারে প্রশাসনের মধ্যে কোনো আন্তরিকতা নেই। বরং কিছু ব্যক্তি ও গোষ্ঠী মামলা নিয়ে বাণিজ্যে নেমেছে। আমরা মনে রাখছি, কারা এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।
সারজিস আলম আরও বলেন, বিগত বছরগুলোতে টাঙ্গাইলসহ কিছু এলাকা ইচ্ছাকৃতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। যমুনা পাড়ের মানুষের জন্য কোনো বড় বরাদ্দ আসেনি। যেটুকু এসেছে, তা লুটপাট হয়েছে। পৃষ্ঠপোষকতার অভাবে ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁত শিল্পও ধ্বংসের পথে। এমনকি ভাসানী হলকে কেন্দ্র করে নতুন কিছু গড়ে তোলা যেত, কিন্তু সেটিকে মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল