ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাবেক সচিবসহ ১৩ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
উদ্দীপনের ক্ষুদ্রঋণ নীতিমালা লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে সাবেক সচিব ও উদ্দীপন এনজিওর চেয়ারম্যান মিহির কান্তি দাসসহ ১৩ জনের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক শোয়াইব ইবনে আলম দুটি ব্লক ও নিষেধাজ্ঞার আবেদন করেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উদ্দীপনের পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান, মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, ড. আবু জামিল ফয়সাল, শওকত হোসেন, রেজা সেলিম, মো. তৈয়বুল হক, রেহানা বেগম, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (সিইও) ও মেম্বার সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু।
আবেদনে উল্লেখ করা হয়েছে, 'উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ অন্যান্য সদস্যরা পরস্পরের যোগসাজশে প্রতারণার মাধ্যমে জালিয়াতির আশ্রয় নিয়ে এমআরএ আইন ও বিধি লঙ্ঘন করে উদ্দীপনের ক্ষুদ্রঋণ তহবিল থেকে বিনিয়োগ বা খরচের নামে অর্থ প্রদান করেছেন। এর ফলে তারা দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দণ্ডনীয় অপরাধে সংশ্লিষ্ট হয়েছেন। বর্তমানে এই জালিয়াতির সঙ্গে সম্পর্কিত দুটি মামলা দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন রয়েছে।'
এতে আরও বলা হয়, 'বিশ্বস্তসূত্রে জানা যায়- আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশগমন রহিতকরণ ও এনআইডি ব্লক করা একান্ত প্রয়োজন।'
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল মিহির কান্তিসহ ১৫ জনের বিরুদ্ধে দুদক ৬টি মামলা দায়ের করে। মামলার কার্যক্রমের অংশ হিসেবে এর আগে ১৬ জুন মিহির কান্তিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
মিহির কান্তি মজুমদার ২০১১ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালের ১৩ মে অবসর গ্রহণ করেন। এরপর ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর পল্লী সঞ্চয় ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি