ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্টার্নশিপের সুযোগ
ডুয়া ডেস্ক: জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে। এ সুযোগ বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবেন।
ওআইএসটি বছরে দুইবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের আয়োজন করে। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৫ সালের ইন্টার্নশিপের জন্য আবেদন চলছে। ১৫ এপ্রিল, ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এই ইন্টার্নশিপ ২০২৫ সালের ১ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে।
ইন্টার্নশিপে সুযোগ-সুবিধারিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন (১,৮৫১ টাকা, ১ ইয়েন সমান শূণ্য দশমিক ৭৭ পয়সা ধরে) দেওয়া হবে।এছাড়াও, পাওয়া যাবে:* ফ্রি ভিসা সাপোর্ট* ওআইএসটির শাটল বাসের পাস* জাপানে যাতায়াতের জন্য বিমান টিকিট* আবাসন সুবিধা* ইনস্যুরেন্স সুবিধা
আবেদনের যোগ্যতা
* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন* স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন* শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে
প্রয়োজনীয় নথি
* স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দে)* আবেদনকারীর ছবি* শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)* পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি* রিকমেন্ডেশন লেটার
যেভাবে আবেদনআগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্যওআইএসটির ওয়েবসাইট থেকে ইন্টার্নশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটেলগইন করে আবেদন ফরম পূর্ণ করে আবেদন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত