ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জুলাই শহীদ-যোদ্ধাদের দ্বিতীয় গেজেট প্রকাশ
সরকার জুলাই শহীদ হিসেবে আরও ১০ জন এবং আহত জুলাই যোদ্ধা হিসেবে ১,৭৫৭ জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দ্বিতীয় ধাপের গেজেট প্রকাশ করেছে। সোমবার (২৮ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, যথাযথ যাচাই-বাছাই শেষে দ্বিতীয় ধাপে মোট ১,৭৬৭ জনকে স্বীকৃতি দেওয়া হলো। প্রকাশিত গেজেটে ১০ জন শহীদের পাশাপাশি তিন ক্যাটাগরিতে আহতদের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ‘ক’ ক্যাটাগরিতে (অতি গুরুতর) ১০৯ জন, ‘খ’ ক্যাটাগরিতে (গুরুতর) ২১০ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে (কম গুরুতর) ১,৪৩৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিভাগ অনুযায়ী, ‘গ’ ক্যাটাগরিতে ঢাকা বিভাগের ৪০৫ জন, চট্টগ্রামের ২২৬ জন, রাজশাহীর ২৩৬ জন, খুলনার ১৬৬ জন, বরিশালের ১১৬ জন, ময়মনসিংহের ১১১ জন, রংপুরের ৯০ জন এবং সিলেটের ৮৮ জন রয়েছেন।
এর আগে, প্রথম ধাপে সরকার ১২ হাজার ৮৭৭ জন জুলাই শহীদ ও যোদ্ধাকে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছিল।
বিধিমালা অনুযায়ী, প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা অনুদান (সঞ্চয়পত্রের মাধ্যমে) এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ইতোমধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে প্রথম ধাপে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। বাকি ৭২টি পরিবারের ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র আগামী ২০২৫-২৬ অর্থবছরে দেওয়া হবে।
এছাড়া, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের ভাতা কার্যক্রম অনলাইনভিত্তিক করা এবং একটি সমৃদ্ধ তথ্যভান্ডার তৈরির জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরির কাজ চলছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি