ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন শুরু
ডুয়া নিউজ: প্রায় দুই মাস পর পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ শেষে গত সোমবার (০৬ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ৯ নভেম্বর দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছিল। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
এর আগে ১৪ দিন বন্ধ থাকার পর পায়রা ১,৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) গত মাসে চালু করা হয়েছিল, ফলে বিদ্যুৎ উৎপাদন আবারও শুরু হয়েছে।
এছাড়া পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পাশেই কলাপাড়ার ধানখালীতে পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট (আরএনপিএল) তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসবে। মার্চ মাসে এই প্লান্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ