ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি
ডুয়া নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকেই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মূল কারণ সেসময় সরকার ছিল না। তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজের ব্যবস্থা করা হবে। আপাতত ১০০ জনকে নেওয়া হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বাড়ানো হবে। এ ছাড়া ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিংয়ের রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর