ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভিসা বাতিল নিয়ে বিদেশি নাগরিকদের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আমেরিকান ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য একটি কড়া সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, হামলা, ঘরোয়া সহিংসতা বা অন্যান্য গুরুতর অপরাধে জড়ালে ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, “ভিসা হচ্ছে একটি সুযোগ, অধিকার নয়। আইন ভাঙলে এই সুযোগ বাতিল হয়ে যেতে পারে।”
তারা আরও জানিয়েছে, দেশে বা বিদেশে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর ইমিগ্রেশন শাস্তির মুখে পড়তে হবে।
এনডিটিভি বলছে, এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি আরও জোরালো করছেন। তার লক্ষ্য হলো, যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে থেকে অপরাধে জড়াচ্ছেন, তাদের দ্রুত বিতাড়ন করা।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিএইচআর) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মাত্র তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষকে দেশছাড়া করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য আইন অনুযায়ী চুরি, শপলিফটিং, প্রতারণা, ডাকাতি কিংবা বাসাবাড়িতে চুরির মতো অপরাধগুলোকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এসব অপরাধের শাস্তি নির্ধারণ হয় অপরাধের ধরন ও চুরি করা সম্পত্তির মূল্যের ওপর ভিত্তি করে।
বেশিরভাগ অঙ্গরাজ্যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের আইনগতভাবে শপলিফটারদের আটক করার অধিকার রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতেও সক্ষম, যা অনেক ক্ষেত্রে অর্থদণ্ড বা দেওয়ানি মামলার রূপ নিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস