ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রপ্তানি বাড়াতে পেঁয়াজের মূল্য কমাল ভারত
ডুয়া নিউজ : আগের চেয়ে দাম কমিয়ে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। টনপ্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য ১০০ ডলার কমানো হয়েছে বলে জানিয়েছেন বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান রয়েল ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রয়েল হোসেন।
রয়েল হোসেন জানান, নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির ন্যায্যমূল্য নিশ্চিতে রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। বর্তমানে প্রতিটন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে দেশটি। যা আগে ছিল ৪০৫ মার্কিন ডলার।
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় পেঁয়াজের এই ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে ভারতের মূল্য নির্ধারণী সংস্থা। নতুন এই মূল্য সোমবার থেকেই কার্যকর বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতিটন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল ৪০৫ মার্কিন ডলার। এর কমে কোনো এলসি গ্রহণ করা হচ্ছিল না। এখন থেকে প্রতিটন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলার মূল্যে এলসি দেওয়া যাবে। তবে রপ্তানি শুল্ক আগের মতোই থাকবে।
বাংলাদেশ–ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, দেশের বাজারে পেঁয়াজের সরববাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে আমদানিকারকেরা। তবে ভারত সরকার সে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য রপ্তানি নিরুৎসাহিত করতে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয় বিভিন্ন সময়। এর ফলে দেশের বাজারে পণ্যটির দাম বেড়ে যায়।
বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে সে দেশে পণ্যটির দাম কমছে। এ কারণে সম্প্রতি ভারতীয় কৃষকেরা বিক্ষোভ করছেন। এমন অবস্থায় রপ্তানি বাড়াতে ভারত সরকার এই পদক্ষেপ নেয়।
রপ্তানিমূল্য কমার ফলে বর্তমানে এক ট্রাক পেঁয়াজ আমদানিতে ভারতকে ৫০ হাজার রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে। কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২ রুপি। সেই সঙ্গে এক ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়ে ৪ লাখ টাকা করে কমে এলসি খোলা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন