ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে আক্রান্ত ৪৪৪ জন, মৃত্যু ৩ জনের
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৪৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়কালে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫ জনে, আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু রোগী, যার মধ্যে ৯৫২ জনই ঢাকার বাইরে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন আর মৌসুমি নয় সারা বছরই এটি দেখা যাচ্ছে। তবে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই প্রতিরোধে মশা নিধন ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশন-সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জরিমানা বা জনসচেতনতা বাড়িয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সঠিক জরিপ, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড তৈরি হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)