ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির
ডুয়া নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী সপ্তাহে অভিযোগ ওঠা বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
জানা গেছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসরণ করে এই নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি। তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন সেই সংখ্যাটি নির্দিষ্ট করে জানায়নি সুপ্রিম কোর্ট প্রশাসন।
কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পাঠায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী