ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার
আগামী ৫ আগস্ট ২০২৫ (সোমবার) সারাদেশে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে বলে জানা গেছে।
এর আগে ১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ফাইন্যান্স কোম্পানির জন্যও ছুটি কার্যকর করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ ২ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আর্থিক খাতও ছুটির আওতায় থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে ছুটির দিন আর্থিক লেনদেন বা সেবায় কোনো বিঘ্ন না ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস