ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৫০ বছরে পদার্পণ করল মেঘনা গ্রুপ
ডুয়া নিউজ : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে রোববার (৫ জানুয়ারি) ঢাকার গুলশানে অবস্থিত এমজিআই-এর প্রধান কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, এমজিআই এর প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। আস্থা ও গুণগতমানের প্রতীক হিসেবে মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করার প্রচেষ্টায় পাশে থাকতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন এমজিআই এর ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টর সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান কার্যালয়ের অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমজিআই-এর বিভিন্ন ফ্যাক্টরি ও অফিসগুলোতে সম্প্রচারিত হয়। কর্মসূচির অংশ হিসেবে এমজিআই-এর সব কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে এদিন ৫০ বছরে পদার্পণের বিশেষ টিশার্ট পরিধান করেন। দেশব্যাপী এমজিআই-এর বিভিন্ন কার্যালয়, ফ্যাক্টরি ও ডিপো-তে বিশেষ সাজসজ্জা, তোরণ ও ফটোবুথ স্থাপন করা হয়েছে।
রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দেশব্যাপী এমজিআই-এর বিভিন্ন বিলবোর্ড-এ ৫০ বছরে পদাপর্নের বিশেষ কমিউনিকেশন প্রচারিত হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও বিশেষ ক্যাম্পেইন চালানোর কর্মসূচি নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার