ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নোট গাইড ছাপানো বন্ধে কঠোর সরকার; দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ডুয়া নিউজ: সরকারের নির্দেশনা অমান্য করে যেসব প্রেস নোট ও গাইড বই ছাপানোর কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ঢাকা জেলা প্রশাসককে একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আওতায় ডিসিদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনাও রয়েছে।
এদিকে আজ সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে দুটি প্রেস থেকে অবৈধ নোট গাইড ধ্বংস করেছেন। এগুলি হল লেটার এন্ড কালার প্রিন্ট এবং অনুপম প্রিন্ট নামের প্রতিষ্ঠান, যারা ২০২৫ শিক্ষাবর্ষের জন্য এনসিটিবির বই ছাপানোর কাজ করছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, জানুয়ারি মাসজুড়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন পাঠ্যবই ছাপানো চলবে। এই সময়ে প্রেসগুলিকে নোট, গাইড বই, ডায়েরি, ক্যালেন্ডার ইত্যাদি ছাপাতে না দেওয়া নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসকদের ১১৬টি ছাপাখানার ঠিকানা দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ ডিসেম্বর প্রাক-প্রাথমিক থেকে দশম ও সমমান শ্রেণির বিনামূল্যের পাঠ্যবই ছাপা হয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি জানায়, বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান। কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও বেগবান করা সংশ্লিষ্ট সবার জাতীয় ও নৈতিক দায়িত্ব। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যপুস্তক প্রাপ্তিতে সহায়তার জন্য পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম শেষের আগ পর্যন্ত সব প্রকার সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের বলা হলো।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, নোট-গাইড বন্ধে ডিসেম্বর মাসের শেষে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছিল। সে অনুযায়ী মন্ত্রণালয় ডিসিদের অবহিত করেছে এবং যেসব প্রেস এনসিটিবির বই ছাপাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা