ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
'রাজার ছেলে রাজা' এই দেশে আর সেটা হবে না: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'রাজার ছেলে রাজা হবে এবং প্রজার ছেলে প্রজা থাকবে—এই বাংলাদেশে সেটা আর হবে না'। তিনি একটি শোষণমুক্ত, নীতিনির্ভর ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে কাঁধে দায়িত্ব তুলে নেওয়ার আহ্বান জানান।
রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এনসিপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, "যারা আমাদের শোষণ করেছে, তারা জানতো একদিন এ দেশে থাকতে পারবে না। তাই তারা ভারতে, আমেরিকায় বা লন্ডনে সেকেন্ড হোম ও থার্ড হোম বানিয়েছে। কিন্তু বাংলাদেশ আমাদেরই। এই রাষ্ট্রকে আমাদেরই গঠন করতে হবে।"
তরুণদের প্রশংসা করে তিনি বলেন, "এই তরুণ প্রজন্মকে অর্থ বা লোভ দেখিয়ে কেনা যায় না। তারা চাইলে ইতিহাস তৈরি হবে। এই ভঙ্গুর রাষ্ট্রকে গড়ে তুলতে তরুণদেরই সামনে আসতে হবে।"
তিনি বিভাজনের রাজনীতি সম্পর্কে সতর্ক করে বলেন, "অনেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করবে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ কারও বাপের নয়, এই দেশ জনতার। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি নাগরিক সমান মর্যাদা নিয়ে এখানে বসবাস করবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ