ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
খুলনা রেঞ্জের ৬৪টি থানায় চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। আজ (রোববার, ২০ জুলাই) মধ্যরাত থেকে এ সেবাটি চালু হচ্ছে বলে বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবা নিতে Online GD নামে অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক জানান, রোববার দিবাগত রাত ১২টা থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। ডুমুরিয়া থানা থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
তিনি বলেন, জনগণের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেবাটির মাধ্যমে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। এখন থেকে ঘরে বসেই মোবাইল অ্যাপটি ব্যবহার করে যে কেউ অনলাইনে জিডি করতে পারবে। আগে কেবল হারানো সংক্রান্ত বিষয়ে জিডি করা যেত, কিন্তু এখন সব ধরনের ঘটনার জিডি করার সুযোগ থাকছে এ অনলাইন জিডির মাধ্যমে। অ্যাপটিতে প্রয়োজনীয় সব তথ্য দেওয়া আছে, ফলে ব্যবহারকারী সহজেই সেবা নিতে পারবে এবং হয়রানিও কমবে।
সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)