ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ সফর করলেন কাতার নৌবাহিনী প্রধান
ডুয়া ডেস্ক : কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি দুদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।
সোমবার (০৬ মার্চ) সফরের অংশ হিসেবে ঢাকার বনানীর নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানায়, কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনী সদর দফতরে এসে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) তাকে স্বাগত জানান।
এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।
এর আগে সকালে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে সই করেন। সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া বাংলাদেশ ও কাতার নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।
এ সময় নৌ সদরের পিএসওরা, কাতার নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং কাতার অ্যাম্বাসির চার্জ ডি অ্যাফেয়ার্সসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সফর শেষে কাতার নৌবাহিনী প্রধান সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর