ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
এসিসি
ঢাকায় সভা হলে সব প্রস্তাব বর্জন করবে ভারত
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সভার ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু এসিসির বর্তমান সভাপতি মোহসিন নাকভি এই দাবিতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে বিসিসিআই। এর জেরে এসিসির এজিএম বয়কটের হুমকি দিয়েছে ভারত।
এদিকে চলতি বছরের এশিয়া কাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ৬ দলের এই টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। কিন্তু পাকিস্তান সেখানে খেলতে রাজি নয়। এই জটিলতার কারণে এখনো নির্ধারিত হয়নি টুর্নামেন্টের ভেন্যু বা সূচি। এসিসির বার্ষিক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
এদিকে ভারতের দাবি ঢাকায় সভা হলে পাকিস্তান একচেটিয়া সুবিধা পাবে। ফলে এশিয়া কাপ নিয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত আশা করা কঠিন। এ কারণে তারা সভার ভেন্যু বদলের পক্ষে। এমনকি আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ডগুলোকেও ঢাকা সভার বিরোধিতায় রাজি করিয়েছে বিসিসিআই। যদিও এসব দেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, ‘ঢাকায় সভা হলে এশিয়া কাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত আসা সম্ভব নয়। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগের চেষ্টা করছেন। আমরা সভার স্থান পরিবর্তনের অনুরোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ঢাকা সভা হলে বিসিসিআই সব প্রস্তাব বর্জন করবে।’
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো সিদ্ধান্ত গ্রহণে সব সদস্য দেশের উপস্থিতি ও মতামত অপরিহার্য। তাই ভারত, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশের অনুপস্থিতিতে সভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)