ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
বিয়ের পিঁড়িতে এবার ডাকসু নেত্রী সেই তন্বী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বিয়ের খবর আলোচনায় আসে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তন্বী।
জানা গেছে, তাঁর জীবনসঙ্গীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
ফেসবুক পোস্টে তন্বী লেখেন, কিছু সম্পর্ক এমনভাবে গড়ে ওঠে যে মনে হয় সবকিছু আগেই নির্ধারিত ছিল। প্রথম আড্ডার স্মৃতি তুলে ধরে তিনি উল্লেখ করেন, বন্ধুদের বোকা বানানোর সেই অদ্ভুত মজা, হঠাৎ মুহূর্তের মোড় ঘুরে যাওয়া, ছোট ছোট বিষয়েও একই আনন্দ খুঁজে পাওয়ার অনুভূতি এবং নিজের ছটফটে রোমাঞ্চপ্রিয় সত্তাকে নিঃসংকোচে গ্রহণ করার কথাগুলো আজও তাঁর মনে স্পষ্ট।
তিনি আরও লেখেন, সেই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই অজান্তে এমন অসংখ্য স্মৃতি জমে উঠেছিল, যেগুলোতে তিনি বারবার ফিরে যেতে চান।
তন্বীর ভাষায়, ঠিক কখন তিনি প্রেমে পড়েছিলেন তা তাঁর মনে নেই, তবে কখন বুঝেছিলেন যে এই মানুষটিই তাঁর কাঙ্ক্ষিত সঙ্গী—সেই মুহূর্তটি তিনি স্পষ্টভাবে মনে রাখতে পারেন। তিনি ‘উড়তে পারিন্দে’ কথাটির স্মৃতিও টেনে আনেন।
পোস্টে তিনি লেখেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গী ভালোবাসাকে সবচেয়ে নিখাদভাবে প্রমাণ করেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, তিনি যে সবসময় পাশে থাকবেন—এই বিশ্বাস তাঁর হৃদয়ে গভীর প্রশান্তি এনে দিয়েছে।
তিনি বলেন, ভয়, অনিশ্চয়তা কিংবা পৃথিবী যখন অতিরিক্ত ভারী মনে হয়, তখন একটি ফোন কলের দূরত্বে প্রিয় মানুষটিকে পাওয়ার অনুভূতিই তাঁকে শক্তি জোগায়। এই বিশ্বাস যে তিনি একা নন, সেটিই তাঁর কাছে সবচেয়ে বড় ভরসা।
তন্বী লেখেন, আজ তারা দুজন একসঙ্গে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছেন। খুব সাধারণ কিন্তু গভীর একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, জীবনের বাকি সময়ের প্রতিটি দিন তিনি বারবার শুধু তাকেই বেছে নেবেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। রক্তাক্ত ও ভীত মুখের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে ব্যাপক অনুপ্রেরণা জোগায়।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন তিনি। মোট ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে ওই পদে নির্বাচিত হন সানজিদা আহমেদ তন্বী।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি