ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ করছেন বাইডেন
ডুয়া ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় নতুন জ্বালানি ক্ষেত্র অনুসন্ধানে উত্সাহিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো প্রেসিডেন্ট পদে থাকা জো বাইডেনের একটি পদক্ষেপ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশে জ্বালানি তেল ও গ্যাস ক্ষেত্র বিকাশে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য প্রত্যাহার করা কঠিন হয়ে উঠতে পারে। সিএনএনের খবর।
জো বাইডেন এ পদক্ষেপ নিতে ১৯৫৩ সালের ‘আউটার কন্টিনেন্টাল শেলফ ল্যান্ডস অ্যাক্ট’ ব্যবহার করবেন। এ নির্বাহী আদেশ প্রেসিডেন্টদের ভবিষ্যৎ জ্বালানি তেল ও গ্যাস লিজিং ও বিকাশে ফেডারেল জলসীমা প্রত্যাহার করার ব্যাপক ক্ষমতা দেয়।
তবে আইনটি প্রেসিডেন্টকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার সুস্পষ্ট ক্ষমতা দেয় না। এর অর্থ হলো হোয়াইট হাউজে প্রবেশের পর ডোনাল্ড ট্রাম্প যদি বাইডেনের সিদ্ধান্ত বাতিল করতে চান, তবে তাকে কংগ্রেসের মাধ্যমে আইন পরিবর্তন করতে হবে।
জো বাইডেনের প্রেসিডেন্সির শেষ মুহূর্ত লক্ষ্য করে পরিবেশ ও জলবায়ু গোষ্ঠীগুলো তাকে পূর্ব গালফ অব মেক্সিকো, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য অংশ স্থায়ীভাবে সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে।
এ পদক্ষেপ সাগরে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করবে। এছাড়া জীবাশ্ম জ্বালানির কারণে বায়ুমণ্ডলে আরো গ্রিনহাউজ গ্যাস যোগ হওয়া প্রতিরোধ করবে।
পরিবেশবাদী গোষ্ঠী ওশিয়ানা ক্যাম্পেইনের পরিচালক জোসেফ গর্ডনের মতে, জো বাইডেন পদক্ষেপ নিলে সাগরের বড় একটি অংশ সংরক্ষিত এলাকায় যুক্ত হবে।
সম্প্রতি জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধানে উৎসাহী মনোভাব দেখালেও প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে অফশোর ড্রিলিং নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
শুরুতে অফশোর ড্রিলিংয়ের বড় সম্প্রসারণ প্রস্তাব দেয়ার পর ২০২০ সালে ট্রাম্প পূর্ব গালফে ভবিষ্যৎ জ্বালানি তেল অনুসন্ধান নিষিদ্ধ করেন এবং ফ্লোরিডা, জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনার আটলান্টিক উপকূলে এ প্রস্তাব সম্প্রসারণ করেন।
পানি, বন্যপ্রাণী ও মহাসাগর সংরক্ষণের জন্য কাজ করে আর্থজাস্টিস। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ড্রু ক্যাপুটো বলেন, ‘এ শতকের সব প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে কিছু মহাসাগরীয় অঞ্চল ড্রিল করার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা সংবেদনশীল।’
তবে হোয়াইট হাউজ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেন। অন্যদিকে জ্বালানি খাতের বিশ্লেষকরা বলছেন, জো বাইডেনের পদক্ষেপটি মার্কিন জ্বালানি তেল উত্তোলনে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।
জ্বালানি তেল বিষয়ে ডাটা পরিষেবাদাতা গ্লোবাল এনার্জি অ্যানালিসিসের প্রধান টম ক্লোজা বলেন, ‘মার্কিন অনুসন্ধান ও উত্তোলনের জন্য অঞ্চলটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয়। গালফ অব মেক্সিকোর বিদ্যমান অফশোর রিগ থেকে প্রচুর জ্বালানি তেল উত্তোলন হচ্ছে। এছাড়া অফশোর প্রকল্প থেকে উত্তোলন শুরু হতে সাধারণত ছয় থেকে আট বছর সময় লাগে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন