ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির অতিরিক্ত সিম
নিজস্ব প্রতিবেদক: আজ (শনিবার) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করেছে।
এর আগে একজন গ্রাহক একই এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। নতুন নিয়মে এখন থেকে সব অপারেটর মিলিয়ে একজন ব্যক্তি সর্বাধিক ১০টি সিম রাখতে পারবেন।
সম্প্রতি বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানিয়েছেন, ১ নভেম্বর থেকে অপারেটররা অতিরিক্ত সিম বন্ধের কাজ শুরু করবে। ডিসেম্বরের মধ্যেই নিশ্চিত করা হবে, কোনো এনআইডিতে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।
বিটিআরসি সূত্র জানায়, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও প্রতারণা প্রতিরোধের লক্ষ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গ্রাহকরা তাদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন অনলাইনে বা মোবাইল থেকে *১৬০০২# ডায়াল করে।
অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ‘দৈবচয়ন’ বা র্যান্ডম সিলেকশন নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে কমিশন। অর্থাৎ, কোনো এনআইডিতে যদি ১০টির বেশি সিম থাকে, তাহলে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে এলোমেলোভাবে কিছু সিম বেছে নিয়ে বাতিল করবে। এতে মানবিক হস্তক্ষেপ বা প্রভাবের কোনো সুযোগ থাকবে না।
২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৬২ লাখ। তবে প্রকৃত মোবাইল গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এদের মধ্যে ৮০ শতাংশের বেশি ব্যবহারকারী পাঁচটির কম সিম ব্যবহার করেন, ৬ থেকে ১০টি সিম রয়েছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের নামে, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)