ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
এলপিজি সংকটে বন্ধ সব অটোগ্যাস স্টেশন, চরম বিপদে মালিকরা
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে এলপিজি অটোগ্যাসের তীব্র সংকটের কারণে প্রায় সব স্টেশন বন্ধ হয়ে গেছে। গাড়ি মালিক ও চালকরা জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে অন্তত ১৫ হাজার টন এলপিজি অটোগ্যাস স্টেশনগুলোতে সরবরাহের দাবি জানিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশন জানায়, গাড়ির মালিকরা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে যানবাহন ও যাত্রী সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে প্রতি মাসে প্রায় ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন এলপিজি ব্যবহার হয়। এর মধ্যে অটোগ্যাস খাতে মাত্র ১৫ হাজার মেট্রিক টন, যা মোট ব্যবহারের মাত্র ১০ শতাংশ। অথচ এই পরিমাণ এলপিজি স্টেশনে সরবরাহ নিশ্চিত না হওয়ায় পুরো অটোগ্যাস খাত সংকটের মুখে পড়েছে।
অ্যাসোসিয়েশন বিএইআরসির কাছে অনুরোধ জানিয়েছে, এ খাতে ব্যবহারের জন্য প্রতি মাসে অন্তত ১০ শতাংশ এলপিজি বা ১৫ হাজার মেট্রিক টন অটোগ্যাস স্টেশনগুলোতে নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে হবে। ন্যূনতম এই সরবরাহ না হলে পুরো শিল্প ধ্বংসের মুখে পড়বে।
অ্যাসোসিয়েশন আরও জানায়, শিল্প ধ্বংস হলে প্রায় দেড় লাখ এলপিজি চালিত যানবাহনের মালিক চরম ভোগান্তিতে পড়বেন। বাধ্য হয়ে তারা এলপিজি কিট খুলে অন্য জ্বালানিতে ফিরে যাবেন, যা দেশের জ্বালানি ভারসাম্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। একই সঙ্গে অটোগ্যাস স্টেশন মালিক ও কর্মচারীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বেন।
সংবাদ সম্মেলনে বিএইআরসিকে জানানো হয়, সরকারের কাছে যা দাবি করা হচ্ছে তা হলো:
এলপিজি আমদানি স্বাভাবিক ও পর্যাপ্ত করার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া
কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহ বন্ধ বা সীমিত করা বন্ধ করা
এলপিজি সিলিন্ডার ও স্টেশনের সরবরাহ ব্যবস্থায় সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করা
এলপিজি আমদানি বাড়াতে ইচ্ছুক কোম্পানিগুলোর আবেদন দ্রুত অনুমোদন দেওয়া
বাজারমূল্যের বাইরে এলপিজি বিক্রিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও শাস্তি নিশ্চিত করা
চলমান সংকটকালে অটোগ্যাস স্টেশন মালিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও নীতিগত সুরক্ষা
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার