ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দেশে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম চলবে না: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চরমপন্থা এবং অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বৈশ্বিক সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, বাংলাদেশের অভ্যন্তরে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনের মানামায় অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা ডায়ালগের ‘অ-রাষ্ট্র শক্তি এবং প্রভাব: আঞ্চলিক এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ’ শীর্ষক একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি আন্তর্জাতিক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা এবং কার্যকর আর্থিক তদারকির আহ্বান জানান।
সংলাপে তিনি উল্লেখ করেন, অ-রাষ্ট্রীয় গোষ্ঠীগুলো মৌলবাদী অ্যাজেন্ডাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি এবং ডিজিটাল স্পেসকে কাজে লাগায়। তিনি চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে সরকার, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, "চরমপন্থার বিরুদ্ধে লড়াই শেষ পর্যন্ত শ্রেণীকক্ষে, সম্প্রদায় এবং আমাদের তরুণদের মনে জয়ী হবে।"
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের সামরিক ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা ১৩ লাখেরও বেশি মানুষকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য নিয়োজিত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করেন যে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে শোষণের ঝুঁকিতে ফেলতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।
এই অধিবেশনে ইইউ-ন্যাটোসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী, গণ্যমান্য ব্যক্তি এবং প্রতিনিধিরা অংশ নেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার এবং মহাপরিচালক (পশ্চিম এশিয়া) মো. হুমায়ুন কবির এসময় উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি