ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আয়কর রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সমস্যা মোকাবেলায় ব্যক্তি করদাতাদের জন্য আবেদন সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারা করদাতারা ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত পেপার রিটার্ন দাখিলের অনুমোদনের জন্য আবেদন করতে পারবেন।
এই সুবিধা পেতে করদাতাদের সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের মাধ্যমে পেপার রিটার্ন দাখিল করা সম্ভব হবে।
উল্লেখ্য, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮(৪)-এর অধীনে এনবিআর এই বিশেষ আদেশ জারি করেছে। এর আগে বিশেষ আদেশ নং-০১/২০২৫ অনুযায়ী নির্দিষ্ট কিছু করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে অনলাইন রিটার্নে সমস্যায় পড়া সাধারণ করদাতাদের জন্য স্বস্তির সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)