ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘নতুন বাংলাদেশ নেতানির্ভর নয়, বরং নীতিনির্ভর হবে’
আমরা এমন এক বাংলাদেশ চাই যা নেতানির্ভর নয়, বরং নীতিনির্ভর হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। নীতিনির্ভর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবেএবং সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে, নেতা ভুল করতেই পারে কেউই ভুলের ঊর্ধ্বে নয়।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এনসিপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, এই দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না।
তিনি আরও বলেন, শুধু গোপালগঞ্জ নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা বিদেশে বসে হত্যার ষড়যন্ত্র করছে, তাদের দেশে এনে বিচার করতে হবে। এ সময় তিনি বলেন, আমি হাসিনার বিচার চাই। মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল