ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
হঠাৎ জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্যের পদত্যাগ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন।
সোমবার নাভি পিলাই, ক্রিস সিডোটি এবং মিলুন কোঠারি তাদের পদত্যাগপত্র জমা দেন। তারা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণ, বিশেষ করে বয়সজনিত বিষয়গুলোর কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা কমিশনের নতুন করে গঠন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছেন।’
উল্লেখ্য, জাতিসংঘের এই কমিশন ফিলিস্তিনের অধিকৃত গাজা, পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে তদন্তে নিযুক্ত ছিল।
কমিশনের তিন সদস্যের পদত্যাগ এমন এক সময় ঘটলো, যখন ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজের কর্মকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বাড়ছে।
ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপ দাবি করার পর যুক্তরাষ্ট্র আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি ‘ইহুদিবিদ্বেষী ও ইসরাইলবিরোধী’ বক্তব্য দিয়েছেন।
এর আগে চলতি মাসের ১ জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে সতর্ক করে বলেছিল, যদি আলবানিজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তবে জাতিসংঘের স্পেশাল প্রোসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস