ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এবার ভিসা নিয়ে ভারতীয়দের হুঁশিয়ারি দিল মার্কিন দূতাবাস
এবার ভিসা নিয়ে ভারতীয়দের হুঁশিয়ারি দিল দেশটিতে মার্কিন দূতাবাস। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ভিসাধারী ও আবেদনকারীদের উদ্দেশে দূতাবাস জানিয়েছে, মার্কিন ভিসা পাওয়াই শেষ কথা নয়। ভিসা মঞ্জুর হওয়ার পরেও মার্কিন কর্তৃপক্ষ ভিসাধারীদের উপর নজরদারি অব্যাহত রেখেছে।
পোস্টে আরও বলা হয়েছে, ‘ভিসা ইস্যুর পরেও আমাদের যাচাই প্রক্রিয়া থেমে থাকে না। আমরা নিয়মিত খতিয়ে দেখি, আবেদনকারী যুক্তরাষ্ট্রের আইন ও অভিবাসন নিয়ম মেনে চলছেন কি না। কেউ নিয়ম লঙ্ঘন করলে, তার ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে।’
এই বার্তাটি মূলত যুক্তরাষ্ট্রগামী ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উদ্দেশে দেওয়া হয়েছে, যারা সেখানে যেতে প্রস্তুতি নিচ্ছেন বা ইতোমধ্যে পৌঁছেছেন।
বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ভিসা অনুমোদন মানেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে প্রবেশ বা থাকার নিশ্চয়তা নয়। এটি অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত মার্কিন আইনের প্রতি সম্মান ও তা মেনে চলার গুরুত্বকেই তুলে ধরেছে।
বার্তাটি এমন এক সময় এলো, যখন ভিসা জালিয়াতি, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান এবং ছাত্র ও কর্ম ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ওপর নজরদারি জোরদার করেছে মার্কিন কর্তৃপক্ষ।
যদিও দূতাবাস তাদের বার্তায় কোনো নির্দিষ্ট লঙ্ঘনের কথা উল্লেখ করেনি। তবে কর্মকর্তারা আগেও সতর্ক করে জানিয়েছেন, আবেদনে মিথ্যা তথ্য প্রদান কিংবা অনুমোদনবিহীনভাবে কাজ করার মতো যেকোনো লঙ্ঘনের পরিণতি হতে পারে ভিসা বাতিল, আটক অথবা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার।
এর আগে বাংলাদেশিদেরও একই বার্তা দিয়েছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস