ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে পাকিস্তান
ডুয়া ডেস্ক : বিশ্বের যেকোনো দেশে বসবাসরত ২২ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি নতুন একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে। সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ফেলোশিপটি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি (কমস্টেক) এবং পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি যৌথভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের দেবে।
অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, এই প্রোগ্রামটি বিশ্বের যেকোনো দেশে বসবাসরত ২২ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত। তবে আবেদনকারীদের অবশ্যই একাডেমিক ক্ষেত্রে অসাধারণ সাফল্যের অধিকারী হতে হবে এবং তাদের নিজ নিজ সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি থাকতে হবে।
কমস্টেকের সমন্বয়ক ড. মুহাম্মদ ইকবাল চৌধুরী বলেছেন, বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের ওপর বিনিয়োগের মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যারা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।
এই ফেলোশিপ প্রোগ্রাম আমাদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মুসলিম বিশ্বের মধ্যে সেতুবন্ধন তৈরির প্রতিশ্রুতির প্রতীক, যোগ করেন তিনি।
প্রার্থীরা কমস্টেক এবং লাহোর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০২৫ সালের ১ মার্চ।
এই ফেলোশিপের আওতায় প্রার্থীরা টিউশন ফি মওকুফ, আসা-যাওয়ার বিমান ভাড়া, স্টাইপেন্ড, বিনামূল্যে থাকার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এই ফেলোশিপ প্রোগ্রাম উভয় দেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত