ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিসিএসের আবেদনে বয়স বাড়াতে চিকিৎসকদের আল্টিমেটাম
ডুয়া নিউজ : বিসিএসে আবেদনের ক্ষেত্রে বয়স বাড়াতে আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসকরা। বিসিএসে আবেদনের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের বয়স-সীমা দুই বছর বাড়ানো হলেও চিকিৎসকদের আবেদনে পূর্বের বয়স-সীমাই রয়ে গেছে। এক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে এই বৈষম্য নিরসন করার আল্টিমেটাম দেন তারা।
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চিকিৎসকদের বয়স-সীমা বাড়ানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই আল্টিমেটাম দেন।
এ সময় চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন, গত দেড় বছরে আমার বার বার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি। সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েছে আর বলেছে আমাদের দাবি যৌক্তিক। কিন্তু আমাদের দাবি মানার বিষয়ে কারও কোন পদক্ষেপ আমরা দেখিনি।
তিনি বলেন, বর্তমান সময়ে আমরা দেখছি যে, কোনও দাবিই আন্দোলন ছাড়া মানা হচ্ছে না। ভাতা বৃদ্ধির বিষয়েও চূড়ান্ত আন্দোলনের পর দাবি মানা হয়েছে। কিন্তু চিকিৎসকদের কাজ তো আন্দোলন করা নয়। যে কারণে আমরাও কোনও আন্দোলনে যেতে চাচ্ছিলাম না। কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)