ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
নির্বাচনের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নিয়োগ: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন নির্বাচন ঘিরে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার সদস্য নিয়োগ করা হবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বুধবার (৯ জুলাই) রাত ৮টায় তিনি এ কথা জানান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এর অংশ হিসেবে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। সেই নিয়োগ এবং তাদের প্রশিক্ষণও এই সময়ের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও বলেন, আজকের বৈঠকে নির্বাচন-সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী মাসগুলোতে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। প্রথমদিকে তারা ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চেয়ে আসছিল। এ নিয়ে কিছুটা মতপার্থক্য থাকলেও, চলতি বছরের ১৩ জুন লন্ডনে অধ্যাপক ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে সমঝোতা হয়। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি প্রস্তুতি জোরদার হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)