ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ ৩১তম ব্যাচের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক মো. আলী আক্কাস এবং জনতা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মেচসিং মার্মা এবং মো. বেলাল হোসেন বক্তব্য দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সাধারণ মানুষের করের টাকায় এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে শিক্ষার্থীদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে জাতির অনেক প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ