ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের ৫৭০ কোটি টাকা ফ্রিজ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবারের সদস্য এবং স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৬টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে মোট ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকার শেয়ার রয়েছে।
আজ বুধবার (৯ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
ওইদিন দুদকের পক্ষ থেকে সংস্থার উপপরিচালক মো. মশিউর রহমান বিও অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আবেদন করেন আদালতে। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এতে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও অ্যাকাউন্ট থেকে নগদ অর্থ উত্তোলন কিংবা অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে। যদি এসব অ্যাকাউন্ট নগদায়ন বা অর্থ স্থানান্তর করা হয়, তাহলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে বিও হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী