ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এক রাতেই ৭০০ ড্রোন দিয়ে হামলা
রাতের অন্ধকারে ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এক রাতেই রাশিয়া রেকর্ডসংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৭১৮টি ড্রোন এবং ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বুধবার (৯ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল বিভিন্ন শহরের অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো। যদিও কতগুলো ড্রোন বা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
এ ধরনের হামলায় রাশিয়া সাধারণত কামিকাজে ড্রোন ব্যবহার করে থাকে যা বিদ্যুৎকেন্দ্র ও বেসামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে। তবে এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এটাই প্রথম বলে দাবি করেছে কিয়েভ।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইউক্রেন যাতে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে পারে সেজন্য ওয়াশিংটন অতিরিক্ত ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ সরবরাহ করবে।
তিনি আরও জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ‘আমেরিকা ফার্স্ট ডিফেন্স প্রায়োরিটি’র আওতায় ইউক্রেনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক