ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দেশে এখনো গণতন্ত্রের যথাযথ চর্চার সুযোগ হয়নি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন দেশে এখনো গণতন্ত্রের যথাযথ চর্চার সুযোগ হয়নি । তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। ভিন্নমত দমন নয়, বরং তা প্রকাশের পথ উন্মুক্ত রাখতে হবে। কেউ কারও সঙ্গে একমত না হলেও, সে মতকে সুরক্ষিত রাখতে হবে এটাই প্রকৃত গণতন্ত্র।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে। বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। হতাশ হওয়ার সুযোগ নেই, তরুণদেরই দেশ গঠনের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে দেশে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের যথাযথ চর্চা হয়নি। তবে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ, যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন।
আগামীর বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, সময়টা সহজ যাচ্ছে না, নানা চ্যালেঞ্জ আছে। তবে আমি আশাবাদী সামনে ভালো সময় আসবে, একদিন বাংলাদেশ আরও মাথা উঁচু করে দাঁড়াবে।
প্রান্তিক অঞ্চলের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্র ও প্রান্তের দূরত্ব না কমাতে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। সব ধরনের বৈষম্য দূর করে একটি নতুন, সাম্যের বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ