ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার সোনার দাম কমিয়ে বিজ্ঞপ্তি
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছে।
এই হ্রাসকৃত মূল্যে ২২ ক্যারেটের সর্বোচ্চ মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।
আজ সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। সোমবার প্রতি ভরি সোনা এক লাখ ৭২ হাজার ১২৬ টাকায় বেচাকেনা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।'
সোনার নতুন মূল্য হালনাগাদ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। ২১ ক্যারেটের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকায়।
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা মিলছে প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতিতে তৈরি রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর