ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির
ডুয়া ডেস্ক : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (০৫ জানুয়ারি) আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যনির্বাহী কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি।
এসময় এলআরএফ নেতাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনাদের প্রেসকাউন্সিলের দিকে নজর দেওয়া উচিত। এটা সাংবাদিকদের দায়িত্ব। গত দেড় বছর প্রেস কাউন্সিল গঠন নিয়েই সমস্যা ছিল। চতুর্থ স্টেটে সাংবাদিকরা বিরাট স্টেক হোল্ডার।
তিনি বলেন, এখানে সাংবাদিক, সম্পাদক, বার কাউন্সিলের প্রতিনিধি, স্পিকার থাকেন। স্পিকার এখন নেই। সাংবাদিকরা একটু সজাগ থাকলেই এটি এগিয়ে যাবে।
এলআরএফের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদের নেতৃত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, দপ্তর সম্পাদক শাকিল আহমাদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আবু নাছের ও আরাফাত মুন্না উপস্থিত ছিলেন।
এছাড়া সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞাও এ সময় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ