ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে আসছে দ্বিতীয় জাহাজ
ডুয়া নিউজ: ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালান সফলভাবে খালাসের পর শনিবার (৪ জানুয়ারি) জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। বর্তমানে দ্বিতীয় চালানের জন্য জাহাজটি ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে লোড করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী শুক্র বা শনিবারে প্রায় ২৭ হাজার টন চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরকার ২ লাখ টন চাল কিনছে এবং প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে। এটি ছিল অন্তবর্তী সরকারের অধীনে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে চাল খালাস করা হয়।
চাল খালাসের কাজ ২৬ ডিসেম্বর রাত ৯টা থেকে শুরু হয়ে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়।
দ্বিতীয় জাহাজটি ভারতে লোড করা হচ্ছে এবং সোম বা মঙ্গলবার (৬-৭ জানুয়ারি) জাহাজটি ভারতের বন্দর ছাড়লে, ১০-১১ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার