ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইতিহাসের সবচেয়ে বড় মেডিকেল কলেজের দুর্নীতি ফাঁস
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দেশটির ইতিহাসের অন্যতম বড় মেডিকেল কলেজ দুর্নীতির জাল ভেঙে বের করেছে, যেখানে একাধিক রাজ্যের প্রভাবশালী সরকারি কর্মকর্তা এবং এক স্বঘোষিত ধর্মগুরুর জড়িত থাকার প্রমাণ মিলেছে।
শনিবার (৫ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিবিআইয়ের তদন্তে ভারতের চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় ঘুষের জটিল নেটওয়ার্কের চিত্র উঠে এসেছে। এ কেলেঙ্কারিতে যুক্তদের তালিকায় রয়েছেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের চ্যান্সেলর ডিপি সিং, স্বঘোষিত ধর্মগুরু ‘রাওয়াতপুরা সরকার’, ইনডেক্স মেডিকেল কলেজের মালিক সুরেশ সিং ভাদোরিয়া এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও দালাল।
সিবিআই দায়ের করা মামলার এফআইআরে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত আইএফএস কর্মকর্তা সঞ্জয় শুক্লা, যিনি একসময় রিয়েল এস্টেট নিয়ন্ত্রক সংস্থা RERA-র চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। শুক্লা ছত্তিশগড় বন বিভাগের সাবেক প্রধান এবং রাওয়াতপুরা গ্রুপের ট্রাস্টির ভূমিকায়ও যুক্ত ছিলেন।
তবে এখন পর্যন্ত মামলায় শুধু একজনকেই গ্রেপ্তার করেছে সিবিআই—তিনি হলেন পরিচালক অতুল তিওয়ারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস