ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দলীয় শৃঙ্খলার ব্যাপারে বিএনপির অবস্থান কঠোর: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় শৃঙ্খলা ও নীতিমালার ব্যাপারে বিএনপির অবস্থান কঠোর ও স্পষ্ট—অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিএনপিতে শৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপসের জায়গা নেই।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি জানান, ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারা দেশে অনেক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো নেতা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দলীয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যাঁরা অনৈতিক বা সহিংস কর্মকাণ্ডে যুক্ত—তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। সম্প্রতি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এমন কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রায় ৪ থেকে ৫ হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো 'জিরো টলারেন্স' নীতির আলোকে নেওয়া হয়েছে।
রিজভী দাবি করেন, বিএনপি কখনো মাফিয়া বা সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশ্রয় দেয়নি। বরং দলকে গঠনমূলক সংস্কারের মাধ্যমে এগিয়ে নিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, টানা ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের হাতে গণতন্ত্র বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বেগম খালেদা জিয়াও বারবার গণতন্ত্রের পক্ষে লড়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি