ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বাড়ি বাড়ি গিয়ে ১৭ বছর বয়সীদের ভোটার করবে ইসি!
ডুয়া নিউজ: আগামী ২০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে। ১৪ দিন পর্যন্ত চলবে এই হালনাগাদ তৈরির কার্যক্রম। এক্ষেত্রে ২০০৮ সালের ১ জানুয়ারি (১৭ বছর বয়সী) বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।
আজ রবিবার (৫ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী কর্তৃক জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়, মাঠ কর্মকর্তাদের নির্দেশে ২০ জানুয়ারি থেকে দুই সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ এবং সুপারভাইজারের মাধ্যমে যাচাই করা হবে।
এতে আরও বলা হয়েছে, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যারা গত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি নিশ্চিত করা হবে। এছাড়া, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যও তথ্য সংগ্রহ করা হবে।
তথ্য সংগ্রহের কাজ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিকসহ ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। আর ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার স্থানান্তর, মৃত ভোটারদের নাম কর্তন এবং নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলবে।
এছাড়াও উপজেলা অথবা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য BVRS (Bangladesh Voter Registration Software) সফটওয়ারের সাহায্যে ডাটাএন্ট্রি ও ডাটা আপলোড করা হবে ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ