ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ফ্রান্স
ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। দেশটি জানিয়েছে, তেহরানে তিন বছর ধরে আটক থাকা দুই ফরাসি নাগরিকের মুক্তির ওপর ভিত্তি করেই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, 'ইরানে আটক দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিসকে মুক্তি না দিলে তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স।'
বৃহস্পতিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক বিবৃতিতে জানান, "এই দুই নাগরিকের মুক্তি ফ্রান্সের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।"
ইরান সম্প্রতি এই দুই ফরাসি নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং ইরানি শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে। ২০২২ সালের মে মাসে ইরান সফরের সময় তাদের আটক করা হয় এবং বর্তমানে তারা তেহরানে বন্দি রয়েছেন।
আটকদের পরিবারের দাবি, তারা আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে গত মে মাসে ফ্রান্স আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইরানের বিরুদ্ধে মামলা করেছে। সেখানে তেহরানের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বেআইনি আটক রাখার অভিযোগ আনা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো এই দুইজনকে রাষ্ট্রীয় জিম্মি বলে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, "ইরান কৌশলগতভাবে বিদেশিদের আটকে রেখে পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে।"
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারো বলেন," ইরানি শাসকদের আমরা বারবার জানিয়েছি— এই পরিস্থিতির সমাধান ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। নিষেধাজ্ঞা আরোপ সম্পূর্ণভাবে এই ইস্যুর সমাধানের ওপর নির্ভর করছে।"
বুধবার বারো আলাদাভাবে সতর্ক করে বলেন, ইরান যদি তার পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ না মানে, তাহলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা চালু করতে পারে।
তিনি লে মোঁদ পত্রিকাকে বলেন, "একটি সাধারণ চিঠির মাধ্যমে আমরা ইরানের ওপর অস্ত্র, পারমাণবিক সরঞ্জাম, ব্যাংক এবং বিমার ওপর বৈশ্বিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করতে পারি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ