ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাঙ্কার বাস্টার বানাচ্ছে ভারত, আসবে ‘অগ্নি-৫’ নামে
ভারত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর দুটি নতুন সংস্করণ তৈরির কাজ শুরু করেছে যা বিশেষভাবে বাংকার বাস্টার হিসেবে ব্যবহারের উপযোগী। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) নিজস্ব প্রযুক্তিতে এই সংস্করণগুলো তৈরি করছে। আধুনিক যুদ্ধ কৌশলে প্রয়োজনীয়তা ও বৈশ্বিক প্রতিযোগিতার বাস্তবতায় এ উদ্যোগ নিয়েছে দেশটি।
অগ্নি-৫-এর এই সংস্করণ মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে ঢুকে কংক্রিট ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হবে। এতে থাকবে দুই ধরনের ভ্যারিয়েন্ট—একটি সুপারসনিক গতি সম্পন্ন যা আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে ৭,৫০০ কেজি বিস্ফোরক বহন করে বাংকার বাস্টার হিসেবে কাজ করবে। অন্যটি পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, এই উন্নয়ন শুধু অস্ত্র শক্তি বাড়ানোর নয় বরং এটি ভারতের কৌশলগত ‘ডেটারেন্ট’ হিসেবেও কাজ করবে। সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের ভাষায়, “এই অস্ত্র নির্দিষ্ট কোণে ঢুকে বিভিন্ন স্তরে বিস্ফোরণ ঘটিয়ে ভয়ংকর ক্ষয়ক্ষতি করতে পারে।”
২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের জিবিইউ-৫৭ বাংকার বাস্টার বোমা ব্যবহারের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে ভারতের এই প্রকল্প বেশ আগেই শুরু হয়েছিল বলে দাবি করছেন সামরিক বিশ্লেষকেরা।
সাধারণ বোমা যেখানে কেবল মাটির ওপর গিয়ে বিস্ফোরিত হয় সেখানে বাংকার বাস্টার নিচে ঢুকে বাঙ্কার, মিসাইল সাইলো, কমান্ড সেন্টারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানে। আধুনিক যুদ্ধে যেখানে অধিকাংশ কৌশলগত স্থাপনা ভূগর্ভে অবস্থিত সেখানে এমন অস্ত্রের গুরুত্ব অপরিসীম।
তথ্য : হিন্দুস্তান টাইমস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক