ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গু'লি, নি-হ-ত ৪
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ১১টার দিকে ইলিনয়ের শিকাগোর রিভার নর্থ এলাকায় অবস্থিত ‘দ্য আর্টিস লাউঞ্জ’ নামের একটি নাইটক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ঘটনার সময় চলছিল জনপ্রিয় র্যাপার মেলো বিবাকজের অ্যালবাম উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক ও ভক্তরা ক্লাবের বাইরে আড্ডা দিচ্ছিলেন। সে সময় একটি কালো গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি ভিড়ের দিকে গুলি ছোড়ে। গুলিবর্ষণের পরপরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
শিকাগো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ২০ থেকে ৩০ বছর বয়সী নারী-পুরুষরা আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে কয়েকজনের পা, উরু, বাহু ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। আটজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজন পরে মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন একজন ২৪ বছর বয়সী যুবক যিনি বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন, ২৫ বছর বয়সী এক তরুণ যার মাথায় গুলি লেগেছে, এবং আরও দুজন নারী যারা বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। জানা গেছে, নিহতদের মধ্যে একজন ছিলেন র্যাপার মেলো বিবাকজের প্রেমিক এবং আরেকজন তার ঘনিষ্ঠ বন্ধু।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলার মোটিভ বা সন্দেহভাজনদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক