ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
এক খাতের শেয়ারেই চাঙ্গা শেয়ারবাজার
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্টে। এই সূচক বৃদ্ধির নেতৃত্বে ছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ ব্যাংক। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূচক বৃদ্ধির নেতৃত্বে থাকা ব্যাংকগুলো হলো- ব্র্র্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ওয়ান ব্যাংক। এই ৯ ব্যাংক আজ ডিএসইর সূচকে ২৯ পয়েন্টের বেশি যোগ করেছে।
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি ১০ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজ ব্যাংকটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা থেকে ৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। এদিন ডিএসইতে ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। আজ ব্যাংকটি সূচকে ৬.৯২ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ২.৮০ শতাংশ বেড়েছে। আজ ব্যাংকটির শেয়ার দর ৪১ টাকা ৫০ পয়সা থেকে ৪৪ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। এদিন ডিএসইতে ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।
আজ ডিএসইর সূচকে তৃতীয় সর্বোচ্চ ৩.৫৯ পয়েন্ট যোগ করেছে প্রাইম ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৬.০৬ শতাংশ বেড়েছে। আজ ব্যাংকটির শেয়ার দর ২৩ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। এদিন ডিএসইতে ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
অন্য ব্যাংকগুলোর মধ্যে- ইস্টার্ন ব্যাংক ২.৭৪ পয়েন্ট, সিটি ব্যাংক ২.২৮ পয়েন্ট, পূবালী ব্যাংক ১.৬২ পয়েন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক ১.০৮ পয়েন্ট এবং ওয়ান ব্যাংক ১.০৬ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)