ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা : সেনাবাহিনী
সেনা সদস্যদের গুমে জড়িত থাকার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল (স্টাফ) মো. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
কর্নেল শফিকুল জানান, সেনাবাহিনীর সদস্যরা অনেকেই বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে থাকে। তাদের সেনাবাহিনী সরাসরি নিয়ন্ত্রণ করে না। এদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে। সেটার তদন্ত চলছে। তদন্তে যদি গুমের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের উদ্দেশে এই সেনা কর্মকর্তা বলেন, ‘ভুক্তভোগী পরিবার যদি নিজেদের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান, তাদের যথাযথভাবে সহযোগিতা করা হবে।’
কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী সিএমএইচ-গুলোতে জুলাই আন্দোলনে ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে ২২ জন ঢাকা সিএমএইচে ভর্তি আছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সেনাবাহিনী এখনো কোনো নির্দেশনা পায়নি। পেলে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।’
এই সেনা কর্মকর্তা বলেন, ‘সেনাবাহিনী এখন পর্যন্ত ৪০০ জনের বেশি কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনীর পক্ষে অলিতে-গলিতে থাকা সম্ভব না। তবে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দ্রুত গিয়ে ব্যবস্থা নিচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি