ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মুরাদনগরে এবার একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পরিবারে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহতরা হলেন—রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তাদের চারজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবি, জোনাকী ও রাসেল মারা যান। আহত হয়েছেন পরিবারের আরও একজন সদস্য যাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ও বাঙ্গরা থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম জানান, প্রাথমিক খবরে জানা গেছে নিহতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ জমে ওঠে এবং বৃহস্পতিবার সকালে তারা চরম প্রতিক্রিয়া জানায়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন