ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রবাসীদের জন্য সুখবর, শুল্ক ছাড়া আনা যাবে যেসব পণ্য
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশফেরত যাত্রী ও প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে। সংশোধন করা হয়েছে ব্যাগেজ রুলস। এখন থেকে মোবাইল ফোন ও অলংকার-সহ বেশ কিছু ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবেন বিদেশফেরত যাত্রী ও প্রবাসীরা।
এক বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য জানান। নতুন বিধিমালাটি অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫ নামে ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ জুন, ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা (২০২৫) জারি করেছে, যা বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে কার্যকর হবে। পর্যটক যাত্রী, প্রিভিলেজড পার্সন, ট্রানজিট যাত্রী, ক্রু ও উপকূলীয় পণ্যের ক্ষেত্রে এই বিধিমালা প্রযোজ্য হবে না।
বিভিন্ন অংশীজন ও মাঠ পর্যায়ের দপ্তরের মতামত বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ সুবিধা বাড়ানোসহ কিছু পরিবর্তন এসআরও নং ৩১২ আইন/২০২৫/১০২/কাস্টমস এর মাধ্যমে বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
হালনাগাদ ব্যাগেজ বিধিমালার মূল পরিবর্তনসমূহের মধ্যে রয়েছে: পূর্বে শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারলেও, নতুন ব্যবস্থায় শুল্ক ছাড়াই বছরে একজন ভ্রমণকারী একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থানকারীরা শুল্কমুক্ত বছরে দুইটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।
শুল্ক ছাড়াই কোনো পঞ্জিকায় একজন যাত্রী বছরে একবার বা একাধিকবার মিলিয়ে সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার ও ২০০ গ্রাম রূপার অলংকার আনতে পারবেন।
৫ হাজার টাকা শুল্ক দিয়ে বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার সুযোগ রয়েছে।
বিদেশ থেকে আগত যাত্রীরা অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিতে পারবেন। তবে কাস্টমস হল বা এলাকা ত্যাগের আগে ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
এর বাইরে ব্যাগেজ বিধিমালার অন্যান্য সুবিধা আগের মতোই বজায় থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)