ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৬৫ জন নিয়ে ফেরিডুবি, উত্তাল সাগরে তল্লাশি
ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন ছিলেন।
বুধবার (২ জুলাই) স্থানীয় সময় রাতে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার মাত্র ৩০ মিনিট পরই কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি বালির গিলিমানুক বন্দরের পথে ডুবে যায়।
জাতীয় উদ্ধার সংস্থার তথ্যমতে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ট্রাক ছিল।
দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়, তবে উচ্চ তরঙ্গের কারণে তৎপরতা ব্যাহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় সমুদ্রে প্রায় দুই মিটার উঁচু ঢেউ ছিল। উদ্ধার কাজে ৯টি নৌযান অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে দুটি টাগ বোট ও দুটি রাবার বোট।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং দেশটিতে নৌপথই প্রধান যোগাযোগ মাধ্যম। তবে নিরাপত্তা ঘাটতির কারণে সেখানে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ