ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ই'সরায়েলপ্রীতির কারণে সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ তরুণী
দখলদার ইসরায়েলের পতাকা নিয়ে নাচের একটি পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে এক তরুণীকে বাদ দেওয়া হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ জনগণের মধ্যে তীব্র সমালোচনা শুরু হলে আয়োজকরা এ পদক্ষেপ গ্রহণ করেন।
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকার চেষ্টা করে থাকে।
মেরিনা কোগোয়া নামে ওই তরুণীর ইসরায়েলপ্রীতি দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। তিনি হাইল্যান্ড পাপুয়া প্রদেশের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন। আগামী ৯ জুন এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
ভিডিওতে দেখা যায়, 'ইসরায়েলি পতাকা হাতে এ তরুণী নাচছেন।' যদিও তিনি দাবি করেছেন, 'এটি দুই বছর আগের ভিডিও।' এছাড়া তার ইনস্টাগ্রামের বায়োতে লেখা আছে, ‘আমি ইসরায়েলের পাশে আছি।’
আয়োজকরা তাকে বাদ দিয়ে হাইল্যান্ড পাপুয়া প্রদেশের রানার্সআপ তরুণীকে ফাইনালে অংশগ্রহণের জন্য চূড়ান্ত করেছেন।
সূত্র: আরব নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)